শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৮১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি জেলা ইউনিট অফিস প্রাঙ্গনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৮২৮সালে এদিনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এ মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।