শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার দু’ঘণ্টা পর স্থগিত

৯৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করার ২ ঘণ্টার পর স্থাগিত করল জেলা কমিটি। রবিবার (৮ মে) রাত ১১ টায় রাঙ্গামাটি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার করার ঘোষণা দেয়। এর পূর্বে তিনি কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম প্রকাশ করে আংশিক কমিটি ঘোষনা করে। তাৎক্ষণিক দুই ঘন্টা পর নতুন কমিটির বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ায় তা পুনরায় স্থগিত করা হয়

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সুপারিশ ক্রমে নতুন কমিটির ৪ জনের নাম ঘোষনা করি।

রবিবার(৮ মে) রাতে রফিকুল ইসলাম সুমন সভাপতি, মোঃ নিজাম উদ্দিন ফরহাদ সাধারণ সম্পাদক, সাইথোয়াই অং চৌধুরী ও মনবীর তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করি। কিন্তু কমিটি ঘোষণার পরক্ষণে আমরা জানতে পারি যে, নতুন কমিটির সভাপতি ও সম্পাদক নিয়মিত ছাত্র না। তাঁরা বায়োডাটাতে এ বিষয়টি লুকিয়ে ছিল। তাই রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার এমপি মহোদয়ের নির্দেশক্রমে আমরা কমিটি স্থগিত ঘোষণা করেছি।