শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত, আহত আরো ১৬

১২৯

॥ আরিফুর রহমান ॥

রাঙামাটিতে নির্মানাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আরো অন্তত ১৬ জন আহত হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দেপ্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রফিক (৩০), সে শহরের ২নং পাথর ঘাটা এলাকায় থাকে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, ঢালাই দেওয়ায় পূর্ব মুহূর্তে নির্ণামাধীন ব্রীজটি ধসে পড়ে। এতে ব্রীজে কাজ করতে থাকা শ্রমিকেরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় রফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা জানান, ব্রীজ ধসে পড়ে আহতদের অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়, এদের মধ্যে একজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ নাজুক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, ঢালাইয়ের সময় ব্রীজ ভেঙে একজন নিহত হয়। এতে আরো অন্তত ১৬ জন আহত হন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতু নির্মাণ করছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই সড়কের মগবান ইউনিয়নের বড়াদম এলাকার দেপ্যছড়িতে নির্মিতব্য ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৩৬ মিটারই ধসে পড়ে।