শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়ির দীঘিনালায় কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

৮০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১এপ্রিল) সকালে ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার ফহমিদা মুস্তফা।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা প্রমূখ। এতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।