শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

লামায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জসিম,সম্পাদক জাহেদুল

৪৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম , লামা ॥

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির লামা শাখার দ্বিতীয় প্যানেলের সভাপতি হিসেবে মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন।

প্রথম প্যানেলের মেয়াদ শেষে সমিতির আহবায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব আলী হোসেন দ্বিতীয় প্যানেলের হাতে এ দায়িত্ব ভার তুলে দেন। এর আগে ২০১৯ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সভার কার্য বিবরণী অনুযায়ী পরিচালনা কমিটির ৫ বছর মেয়াদকে দুই ভাগ করে ২ প্যানেলে দায়িত্ব পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। সে মতে ২০২১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম প্যানেলের আকরাম হোসেন সভাপতি ও উথোয়াইয়ই মার্মা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় প্যানেলের কাছে দায়িত্বভার প্রদানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির লামা শাখার আহবায়ক মুজিবুর রহমান বলেন, ২০২১ সালের ১ নভেম্বর থেকে দ্বিতীয় প্যানেলের নের্তৃবৃন্দরা পুর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী ২ বছর ৬ মাস সমিতির দায়িত্ব পালন করবেন।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, সকলের সম্মতিক্রমে পাঁচ বছর মেয়াদী কমিটি প্রথম প্যানেলে আকরাম হোসেন সভাপতি ও উথোয়াইয়ই মার্মা সাধারণ সম্পাদকের দুই বছর ছয় মাসের জন্য দায়িত্ব দেয়া হয়। তাদের মেয়াদ শেষ হওয়ায় ২য় প্যানেলকে দায়িত্ব দিতে বলা হয়েছে। আশা করি নতুন কমিটি শিক্ষকদের সকল ভালো মন্দ বিষয়ে পাশে থাকবে।