শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮ হাজার ৫শত টাকা জরিমানা

৪৪

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার ২য় রমজান (৪ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

এ সময় দোকানসমূহে ভোজ্য তেল, চাল, চিড়া, চিনি, পেঁয়াজ, খেঁজুরসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাি করা হয়।

এসময় নির্ধারিত মূল্যতালিকার চেয়ে বেশি দামে দ্রব্যাদি বিক্রি করা, পণ্যে মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮ প্রতিষ্ঠানকে মোট ৮৫০০ টাকা জরিমানা করা হয়।

একইসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

মাটিরাঙ্গা থানার অতিরিক্ত উপ পরিদর্শক এম সুমন সহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এখন থেকে নিয়মিত এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।