শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জুরাছড়িতে প্রোগ্রেসিভ এর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৭০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে  বেসরকারি উন্নয়ন সংস্থা PROVES  Project  প্রোগ্রেসিভ এর আয়োজনে আর এস এফ এর অর্থায়নে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রকল্প উপস্থাপন করেন সুব্রত খীসা,প্রকল্প সমন্বয়ক প্রোগ্রেসিভ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহের মধ্যে জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র- নৃগোষ্টিদের গ্রামীণ সাধারণ বন( ভিসিএফ) ব্যবস্থাপনার পুনরুদ্বারের মাধ্যমে অর্থনৈতিক ও খাদ্য সংস্থান করা।ঐতিহ্যবাহী হস্তশিল্পে দক্ষতা উন্নয়ন,বিকল্প জীবিকায়ন,প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু প্রভাব মোকাবেলায় যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন এবং পরিবেশের ঝুকি মোকাবেলা বৃদ্ধি করা।

বর্তমান সংস্থাটি মূলত শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য নিরাপত্তা,কৃষি উন্নয়ন এবং বাজার সম্প্রসারন ক্ষেত্রে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত দূর্গম পাহাড়ী এলাকার উপকার ভোগীদের চাহিদার বিবেচনায় Promoting Resources Of Villagers For Equality and Sustainability ( PROVES) প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে বলে অবহিতকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা সহ ইউপি চেয়ারম্যানগণ ও হেডম্যান,কার্বারী এবং ভিসিএফ কমিটির সদস্যবৃন্ধ।

প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার দিক নিয়ে বক্তব্য রাখেন ফাইনেন্স ম্যানেজার পুতুল বিকাশ চাকমা।