শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু

৭৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নিউ রাঙ্গামাটি জামে মসজিদের ২য় তলায় এই প্রতিযোগীতা উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। রাঙ্গামাটি জেলা পরিষদের সহযোগিতায় নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, নিউ রাঙ্গামাটি জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর জাব্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতার বাছাই পর্বে রাঙ্গামাটি শহরের ৮টি মাদ্রাসার ৭১ জন প্রতিযোগি অংশ নেন। ১ম থেকে ১০ পারা পর্যন্ত ক বিভাগ, ১০ থেকে ২০ পারা পর্যন্ত খ বিভাগ ও ২০ থেকে ৩০ পারা পর্যন্ত গ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২ এপ্রিল প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।