শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

৪০

॥ মোঃ নুরুল আমিন ॥

রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে স্বল্প মূল্যের টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে টিসিবি পণ্যের বিক্রির শুভ উদ্বোধন করেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন,সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনসাধারণের যে দূর্ভোগ তা লাঘবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। আজ এবং আগামীকাল ৭নং ওয়ার্ডের ৩টি স্থান থেকে ২হাজার ৭শত জনের মাঝে পণ্য বিক্রয় করা হবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের প্রায় ১৭ হাজার পরিবারের মাঝে এ পণ্য বিক্রয় করা হবে।

এসময় সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা আসনের নারী কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেয়র ৭নং ওয়ার্ডের ৩টি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রত্যেকটি কেন্দ্রেই ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ৪৬০ টাকার প্যাকেজে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল কিনতে পারছেন কার্ডধারী পরিবার।