শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় ১ জনের ২০ বছর কারাদন্ড

৬৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মাদক ইয়াবা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন ও অস্ত্র আইনের মামলায় এক আসামীকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়া তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। বুধবার (৩০ মার্চ) সকালে বিচারিক আদালত মামলার স¦াক্ষ্যপ্রমান ও যুক্তিতর্কক শেষে বিজ্ঞ বিচারিক আদালত আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবন পাওয়া আসামীরা হলেন, দুই সহোদর মোঃ রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফর রহমান, সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মোঃ করিম প্রকাশ বাবুল ও রেজাউল করিম নামে ৩ জনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

 

অন্যদিকে একই সময়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অপর একটি অস্ত্র মামলায় নু থোয়াই চি মারমা নামে এক আসামীকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। আদালত সূত্রে জানা গেছে, দন্ডিত আসামী বান্দরবান সদর উপজেলার রেইচা দুংকী পাড়ার বাসিন্দা। ওনু থোয়াই চি মারমাকে ১৮৭৪ এর ১৯ (এ) ধারার অপরাধে ১২বছর এবং একই আইনের ১৯ (এফ) ধারার অপরাধে ৮বছরসহ মোট ২০বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।