শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ৩০টি যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের কেন্দ্র তত্ত্বাবধায়কদের মাঝে ল্যাপটপ বিতরণ

৭৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ৩০টি যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের কেন্দ্র তত্ত্বাবধায়কদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর অধীনে রাঙ্গামাটি জেলার ৩০টি যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের কেন্দ্র তত্ত্বাবধায়কদের মাঝে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রিন্টারসহ ল্যাপটপ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

বিতরণকালে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রিন্টার ও ল্যাপটপ কাজে লাগাতে হবে। করোনা মহামারির কারণে যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয়নি। বর্তমানে যেহেতু করোনা মহামারি নিয়ন্ত্রণে রয়েছে, তাই যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঔশ^র্য চাকমা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ^র চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটরবৃন্দ উপস্থিত ছিলেন।