শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে ২ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ৩০ জন নারী স্বেচ্ছাসেবকের ২ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর ৩০ জন নারী স্বেচ্ছাসেবকদের ২ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন পরিষদের সদস্য ঝর্ণা খীসা।

উদ্বোধনকালে তিনি বলেন, বিশ^ায়নের এই প্রতিযোগিতার যুগে নিজেদেরকে ভবিষ্যত কাজের উপযোগী করে গড়ে তোলার জন্য নারী স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি স্বেচ্ছাসেবকদেরকে বিভিন্ন অফিসে হাতেকলমে কাজের অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।

এসময় এসআইডি-সিএইচটি, ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ প্রকল্পের ফোকাল পার্সন ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঔশ^র্য চাকমা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক অশোক কুমার চাকমা ও নুকু চাকমা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ^র চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।