শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির জুরাছড়িতে দুই ইউনিয়নে আবারও নির্বাচন স্থগিত

১০৭

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়ির উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি কেন্দ্রে আবার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৮ মার্চ) সকালে নির্বাচন কমিশনের এক চিঠিতে স্থগিতাদেশের বিষয়টি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়।

নির্বাচন কমিশনের উপ সচিব নির্বাচ পরিচালনা -২ এর মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এ নিয়ে দ্বিতীয়বার পেছানো হল এ দুই ইউনিয়নের নির্বাচন। প্রথম দফায় স্থগিত করা ভোট ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কি কারণে আবার নির্বাচন স্থগিত করা হলো আদেশে উল্লেখ করা হয়নি ।

উল্লেখ্য গত সপ্তম ধাপে জুরাছড়ি উপজেলার চারটি (জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা) ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠব্যর কথা ছিল। কিন্ত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত আদেশ প্রদান করা হয়।