শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

৯০

॥ মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়িতে ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’-এর উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন, বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ বিল্লাল হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরণার্থী টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (আইওএম) আব্দুল্লাহ আল মুঈদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।

বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সরকার পৃথিবীর বিভিন্ন দেশে সরকারিভাবে নারীদের নিরাপদ ও নৈতিক কর্মসংস্থানে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের এবং প্রবাসী কর্মীদের পরিবারের আত্ম-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। স্থানীয় পর্যায়ে জেলা জনশক্তি ও কর্মস্থান ব্যুরো’র সহযোগিতা নিয়ে খাগড়াছড়ি থেকেও নারীরা বিদেশে কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।

সভায় জাতিসংঘ অভিবাসন সংস্থা, জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।