শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার হোম সিস্টেম বিতরণ

৬০

॥ তুফান চাকমা নানিয়ারচর ॥

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্ল (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার ১৮মাইল এলাকার শাসনোদ্বয় বন বিহার সংলগ্ন মাঠে ৪৩৪ পরিবারের মাঝে ১০০ মেগাওয়ার্ট বিদ্যুৎ সরবরাহের ক্ষমতাসম্পন্ন সোলার হোম সিস্টেম বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা বক্তব্য রাখেন।

এসময় উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, প্রকল্প সহকারী ও প্লানিং অফিসার মনতোষ চাকমা, স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমাসহ হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য জেলা যেসব অঞ্চলকে আগামী ২০-২৫ বছরের মধ্যে যেসব এলাকা জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব নয়, সেসব এলাকায় বসবাসরত দরিদ্র জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে সৌর বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। তারই ধারাবাহিতায় এই এলাকার ৪৩৪পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বদিচ্ছাই ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতি-গোষ্ঠির পরিবারসমূহ সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ সেবা পাচ্ছে।