শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

জুরাছড়ি উপজেলায় বরকল ইএনসিসির সদস্যবৃন্দের পারস্পরিক শিখন সফর

৭৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বরকল পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর করেছেন

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বরকল লীন প্রকল্পের সহায়তায় এ সফরে বরকল উপজেলা লীন প্রকল্পের সমন্বয়ক সঞ্চয় চাকমার পরিচালনায় অংশগ্রহণ করেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

এসময় আরো অংশগ্রহণ করেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা,প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন,বরকল প্রেসক্লাব প্রতিনিধি নিরত বরন চাকমা সহ বরকল ও জুরাছড়ি উপজেলা জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের কর্মীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরকল উপজেলা লীন প্রকল্পের সমন্বয়ক সঞ্চয় চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় লীন প্রকল্পের বিভিন্ন দৃশ্যমান কার্যক্রমের মধ্যে মিতিংগাছড়ি নারী উদ্যোক্তা কেন্দ্র(ডব্লিউবিসি),এলএসপি বগাছড়ি ডেমোপ্লট(ডামিং কম্পোস্ট),এলএসপি কুসুমছড়ি ডেমো প্লট( নেটিভ সিকেন) পরিদর্শনে বরকল ইউএনসিসি সদস্যদের সাথে নিয়ে পারস্পরিক শিখন সফর করা হয়। যাতে করে বরকল উপজেলাতে লীন প্রকল্পের কাজে উদ্বুদ্ধ করতে সহজ হয়।