শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবানে কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু

৩২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান কারাগারে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত দিলদার আলী প্রামাণিক (৪৮), নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছের প্রামাণিকের ছেলে। তিনি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে।

বুধবার (৯মার্চ) রাতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (১০মার্চ) বৃহস্পতিবার সকালে বান্দরবান কারাগারের কর্মকর্তা ডেপুটি স্বপন কুমার বোস এই তথ্যাটি নিশ্চিত করেন।

জেলার ডেপুটি সুত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) অনেক আগে থেকেই হাঁপানি রোগ ছিলো । গতকাল রাতে তার অসুস্থতা বোধ দেখা দিলে জেলা কারাগার থেকে তাকে সদর হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করা হলে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় মাঝ পথে তার মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন । বর্তমানে মৃত হাজতির লাশ মর্গে রাখা হয়েছে। ময়দাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানান, দিলদার আলী প্রামাণিক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উনি দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত ছিলেন এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, মৃত দিলদার আলী প্রামাণিক (৪৮) ব্যাক্তিকে ১৪ ফেব্রুয়ারী মাদকের মামলায় জেলা কারাগারে আনা হয়। এছাড়াও ২০০৮ সালে তার নামে ৩৪,৩২৩ এবং ৩২৫ ধারায় মামলা হয়েছে বলে জানা যায়।