শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

৩৯

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে কাপ্তাই প্রশান্তি পার্কে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হকের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান (ডিএফও)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। আরো বক্তব্যে রাখেন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, ইউপি সদস্য সরোয়ার হোসেন ও সেলিনা পারভীন।

এর পূর্বে কাপ্তাই সড়কে একটি বর্ণাঢ্যর‌্যালী অনুষ্টিত হয়। এসময় রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম,আনোয়ার হোসেন, নজরুল ইসলামসহ বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, বন্যপ্রাণী আবাসস্থল ধ্বংস করায় হাতি-মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় আগত ও ক্ষতিগ্রস্ত লোকজন তাদের মতামত ব্যক্ত করে।