শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

বরকলে গণটিকা কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

৫৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে সরকার নির্দেশনা মোতাবেক করোনা টিকা গ্রহণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা টিকাদান সেবা নিশ্চিত করতে স্বশরীরে তত্ত্বাবধান করছেন উপজেলা প্রশাসন ও বরকল স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুবলং ইউনিয়নের নতুন বাজার কেন্দ্র ও সুবলং বাজার গণটিকা গ্রহণ নিশ্চিত করতে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

এসময় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা,সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা সহ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকার) এর প্রতিনিধি,ইউনিয়ন স্বাস্থ্যসেবিকা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুবলং ইউনিয়নে দুই কেন্দ্রে ৬শত ভ্যাকসিন দেয়ার লক্ষ্য মাত্রা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।

 

এদিকে,বরকল উপজেলার সুবলং ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীন ও গৃহহীন কয়েকজন উপকারভোগী পরিবারের ঘরও পরিদর্শন করেন বরকল ইউএনও।