শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

মাহালছড়িতে প্রয়াত কংজরি মারমার উদ্দেশ্যে মহতি পূণ্যানুষ্ঠান

৯৮

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে পর পর ৩ বারের নির্বাচিত সাবেক সফল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রয়াত কংজরী মারমা’র উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রয়াতের পরিবারের আয়োজনে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় প্রয়াত কংজরী মারমা’র বাড়িতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন বিহার থেকে আগত অর্ধ শতাধিক ভিক্ষুর সমন্বয়ে গঠিত মহাসংঘ এর নিকট ধর্মীয় দেশনা শ্রবণ, পঞ্চশীল গ্রহন, সংঘদান, হাজার বাতি দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। উল্লেখ্য, কংজরী মারমা দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৩ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি জীবিত থাকাকালীন সময়ে মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার উপদেষ্টা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।