শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে ৬ রেস্টুরেন্টকে ৯ হাজার টাকা জরিমানা

৭৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৬ রেস্টুরেন্টকে ৯ হাজার টাকা জরিমানা করেছে,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শীলছড়ি এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে রাঙ্গামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এ জরিমানা করেন।

তিনি জানান, কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকা ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্ট সহ আরো ৫টি প্রতিষ্ঠানে অপরিস্কার রান্না ঘর, মেয়াদবিহীন সরিষার তেল,ফ্রিজে কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার রাখায় দায়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং বাকি ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াস ও কাপ্তাই থানা পুলিশ সদস্যরা।