শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

৯০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ভাল্লুকিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২৫ ফুট অবৈধ সেগুনসহ বিভিন্ন জাতের কাঠ সেনাবাহিনী আটক করেছে বলে স্থানীয় ও বন বিভাগের সূত্রে জানা গেছে।

স্থানীয় ও বন বিভাগের সূত্রে আরো জানা যায়, কাপ্তাই জোন অটল ৫৬বেঙ্গলের অধিনে পানছড়ি ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ নূর আলমের নের্তৃত্বে গত ২৩ফেব্রুয়ারী বুধবার রাতে এ অভিযান চালানো হয়। কাঠগুলো কাপ্তাই উপজেলার বড় হরিণ ছড়া কাপ্তাই মুখ কালামাইশ্যা এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটক কৃত কাঠের বাজার মূল্য আনুমানিক মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা টাকা হবে বলে জানা গেছে।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাইখালী সদর রেঞ্জ অফিসার মনিরুজামান বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে অন্য দিকে আমাদের জনবল সংকটের কারণে আমরা প্রতিনিয়ত কাঠ পাচার রোধ করতে হিমশিম খাচ্ছি। ফলে প্রতিদিন কাঠ পাচার রোধে যৌথ বাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠগুলো রাইখালী (কারিগর পাড়া) রেঞ্জে হস্তান্তর ও বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।