শিরোনাম
দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাই

নাইক্ষ্যংছড়িতে ২১লক্ষ টাকার ইয়াবাসহ ২মাদক কারবারি আটক

৫৫

॥ মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও গাড়িসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারী) ভোরে উখিয়ার টিভি টাওয়ারের বিপরীতে উপজেলার ঘুমধুম ইউপির ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এসময় কক্সবাজার মুখী একটি লেগুনা গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার সময় চালকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরংয়ের হায়দার আলী মিয়াজি পাড়ার মোসলেহ উদ্দিন বাড়ীর বশির আহমদের ছেলে মোঃ ওমর ফারুক (২১) ও পেকুয়া উপজেলার পূর্ব কোরালখালীর নাজিমের বাড়ির নুরুল ইসলামের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৩)। আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মতে গাড়ীতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত লেগুনা গাড়ীটি জব্দ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, সন্ত্রাস, মাদক ও চোরাকারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।