শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লামায় ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ১

৭৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামার আজিজনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুর (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আজিজনগর পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ। আটককৃত আব্দুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুস্তম পাড়ার আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুস শুক্কুরকে আটক করা হয়।

আজিজনগর পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুরকে আটক করা হয়, তাকে আটকের সুযোগ বুঝে তার দুই সহযোগী দেলোয়ার ও মিজান নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। ক্যাম্প ইনচার্জ বলেন, দোলোয়ার ও মিজান কিছুদিন আগে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি নামক এলাকা হতে মদসহ আটক হয়ে জেলখেটে জামিনে বের হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তি লামা থানা হেফাজতে আছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে লামা পুলিশ বদ্ধপরিকর।