শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাজস্থলীতে যাত্রীবাহী সিএনজি খাদে পড়ে ২ নারী আহত

১১৯

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাইন ছড়া সড়কে যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে খাদে পড়ে দুই জন নারী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাইনছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাজস্থলী বাজার থেকে যাত্রী নিয়ে নাম্বারবিহীন সিএনজি হলুদীয়া যাওয়ার পথে পাইনছড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্ডে গিয়ে খাদে পড়ে যায়, এতে অনামিকা তনচংগ্যা (২৩) মায়া তনচংগ্যা (৪৫) দুই নারী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহেল চৌধুরী জানান ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন জানান, একটি সিএনজি দুর্ঘটনা হয়েছে বলে শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।