শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে ৩১ জন নারী পেল অটোমেটিক এমব্রয়ডারী মেশিন

১২৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ-আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় নারী উন্নয়নের জন্য ৪ ইউনিয়নের প্রশিক্ষিত ৩১ জন নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে এসব মেশিন বিতরণ ও উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা।

অটোমেটিক এমব্রয়ডারী মেশিন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউপি চেয়ায়ম্যান মোঃ নাছির উদ্দিন বিএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ায়ম্যান কফিল উদ্দিন বিএসসি,সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, সাবেক চেয়ায়ম্যান ফোগ্য মার্মা, উপজেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী এনুচা মার্মা, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাঃ সম্পাদক শামশুল আলমসহ প্রমুখ।

নারীদেরকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে নারীদের আন্তঃ সামাজিক উন্নয়নের জন্য অটোমেটিক এমব্রয়ডারী সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,নারীরা সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখতে পারবে।