শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নতুন আঙ্গিকে রাঙ্গামাটিতে তপোবন জুয়েলার্স এর যাত্রা শুরু

৫৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

‘তৈরিতে আধুনিক প্রযুক্তি,খাঁটিতেই আমাদের শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অত্যাধুনিক রূপে উন্নত নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যয়ে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্বর্ণ জগতের পথিকৃৎ তপোবন জুয়েলার্স। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র বনরূপাস্থ আলিফ মার্কেটের প্রথম তলায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তপোবন জুয়েলার্স এর দোকান উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু ছৈয়দ,রাঙ্গামাটি জুয়েলার্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মৃদুল দও, সাধারণ সষ্পাদক অঞ্জন ধর, আলিফ মার্কেটের মালিক আরমান চৌধুরী পুতুল, তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ক্রেতারা।

এই শাখাটিতে গ্যারান্টি সহকারে KDM দ্বারা দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেট হলমার্ক যুক্ত অলংকার প্রস্তুতকারক গোল্ড নেকলেস সেট, গোল্ড ইয়ার রিং, গোল্ড লকেট সেট, গোল্ড আংটি, গোল্ড চুরি, গোল্ড পায়েল, গোল্ড চেইন , গোল্ড নাকফুল, আংটি ও অনেক ধরনের গোল্ড জুয়েলারি পাওয়া যাবে।

তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর জানান, জুয়েলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে ১০০% গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার তৈরী করা হবে এবং মানসম্মত রেডিমেইড স্বর্ণ, অলংকার পাওয়া যাবে।