শিরোনাম
খাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীও

লামায় বালুর পিকআপের নিচে পিস্ট হয়ে শিশুর মৃত্যু

৫০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা পৌরসভার কুড়ালিয়া টেক এলাকায় বেপরোয়া বালুর পিকআপের নিচে পিস্ট হয়ে মোঃ মেসকাত নামে ১২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক এলাকার মোঃ মঞ্জুর আলম এর ছেলে।

সোমবার (৩১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় কুড়ালিয়া টেক এলাকার সোবাহান ফরেস্টারের বাড়ির সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বজনরা শিশুটিকে লামা হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যেক্ষদর্শী ও নিহতের চাচা মোঃ ইসমাইল বলেন, বাড়ি পাশে রাস্তার উন্নয়ন কাজ চলছে। শিশুটি রাস্তা পারাপারের সময় বালুবাহী বেপরোয়া পিকআপটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডাঃ বিবি ফাতেমা বলেন, শিশুটিকে মৃত লামা হাসপাতালে আনা হয়। নিহতের লাশ জোর করে স্বজনরা নিয়ে গেছে।

গাড়ি চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, স্বজনরা শিশুটির লাশ বাড়িতে নিয়ে গেছে শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।