শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

৬২

॥ আলীকদম প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জি-আর খাতের আওতায় বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কালাইয়া ছড়া বাজার মাঠ প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দুঃড়ি মং মার্মা।

এসময় ৪নং কুরুকপাতা ইউনিয়নের ১নং হতে ৯ নং ওয়ার্ডের ২০০ জন অসহায় ও দরিদ্র শীতার্ত নারীপুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী এনুচা মার্মা,আলীকদম উপজেলা ছাত্রলীগে সভাপতি মোঃ জাবেদ হোসেন রুবেল,৪নং কুরুকপাতা ইউনিয়ন আঃলীগের সাঃ সম্পাদক বিদ্যামনি ত্রিপুরা, ইউপি মেম্বারসহ প্রমূখ।

জেলা পরিষদ সদস্য ও সাধারন সম্পাদক দুঃড়ি মং মার্মা বলেন, পার্বত্য অঞ্চলে প্রচুর শীতের তীব্রতা বেশী। এই শীতের কারণে বিভিন্ন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রচুর মানুষ শীতের কারনে কষ্ট পায়। তাই পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি’র নিদ্দেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে হতদরিদ্রের কথা চিন্তা করে এইসব শীতার্ত মানুষকে জি-আর খাতের আওতায় আপদকালীন পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে।