শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটি পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের নিন্দা ও প্রতিবাদ

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে কিছু সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা- সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা যুবলীগ।

বৃস্পতিবার (২৭জানু) বিকেলে রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ্য করা হয়, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে সামজিক যোগাযোগ মাধ্যম কিছু ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা-বানোয়াট সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে যা আমাদের দৃষ্ঠিগোচর হয়েছে।

এতে আরো বলা হয়, কোন অপপ্রচারের মধ্য দিয়ে জেলা যুবলীগের ঐক্য কোনভাবে নষ্ট করা যাবে না। সকল ধরনের অপশক্তিকে জেলা যুবলীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পরাজিত করবে। এ ষড়যন্ত্রমূলক এমন ঘৃণ্য অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের পক্ষথেকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।