শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ৫

৪৬

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটির ঘাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে ৫জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসের সহকারী সহ ৫ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাস হেলপার ওমর ফারুক (২৬), শাহাদাত হোসেন (৪০), অতুলনীয় চাকমা (১৯), শিউলি আক্তার (৪০), ইন্দ্রা দেওয়ান (১৯)।

বাস সহকারী ওমর ফারুক জানান, বাসের গতিসীমা বেশি ছিলো না। বাসটি ডান দিকে নেওয়ার জন্য বারবার সিগন্যাল দিলেও ড্রাইভার সিগন্যাল শুনেননি। যার কারণে রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খেয়ে বাসটি মুহুর্তেই উল্টে যায়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে বাস সহকারীর বাম পা ভেঙে গেছে। অন্যদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। তবে সকলেই শঙ্কামুক্ত আছেন।