শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাজস্থলীর বাঙালহালিয়াতে ৩ দিন ধরে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

৪৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়াতে গত ৩ দিন ধরে বাঙালহালিয়া সরকারি কলেজের উম্যানু (২২) নামক এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এ নিখোঁজের ঘটনায় তিন দিন পর তার বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। গত ১৫ জানুয়ারী শনিবার সকাল ৮ টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক বাংলা চৌধুরী পাড়া এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, নিখোঁজ উম্যানু মারমা, বান্দরবানে বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে একা বের হয়। দু দিন ধরে ঘরে ফিরে না আসায় ও তার ব্যবহ্নত মোবাইল ফোন বন্ধ পাওয়াতে তার পরিবারের সদস্যরা চিন্তায় পড়েন। পরে তার সন্ধান না পেয়ে চন্দ্রঘোনা থানায় পুলিশের দ্বারস্থ হয়।

নিখোঁজ উম্যানুর পরিবার বলেন, মেয়ে কোথায় গেছে, কি উদ্দেশ্য গেছে কিছু বুঝতে পারছিনা। তারা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। নিখোঁজ শিক্ষার্থী বাঙাল হালিয়া ডাক বাংলা চৌধুরী পাড়ার মেদুক্যা মারমার বড় মেয়ে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিখোঁজ শিক্ষার্থীর ঘটনা সত্যি। তার পরিবার থানায় নিখোঁজ হয়েছে বলে ডায়েরী করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত করছি। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।