শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মহালছড়িতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

২৯
।। মহালছড়ি উপজেলা প্রতিনিধি ।।
খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন  এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা।
এরপর বিকাল ৪ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রণজিৎ দাশ, উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর, মহালছড়ি কলেজ ছাত্রলীগের  সভাপতি হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রোকন মিয়া, মনি শংকর চৌধুরীসহ উপজেলার সকল ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ।