শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নানিয়ারচরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৪৩

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের বছরের শেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে বছরের শেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে মুজিব শতবর্ষ উদযাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরোও বলেন পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানান।