শিরোনাম
কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

৪১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

অবৈধ বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ডেপুয়াপাড়া এলাকার মোঃ ইউনুছ মিয়া নামের এক বালু উত্তোলনকারীকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তামান্না মাহমুদ।

মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তামান্না মাহমুদ। পরে বালু উত্তোলনকারী মোঃ ইউনুছ মিয়াকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমানে আদালতে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, উপজেলার একমাত্র চেংগুছড়া বালুমহালটিকে ইজারা প্রদান করা হলেও মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু বালু উত্তোলনকারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে থাকে। তবে ঐ সকল বালু উত্তোলনকারীদের আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। তবে অবৈধ বালু উত্তোলন বন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।