শিরোনাম
রামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতা

মানিকছড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’র উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারি মাস্টার পাড়ায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ সুমাইয়া আক্তার’র সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, সহকারি প্রোগ্রামার (আইসিটি) মোঃ শাকিল আহম্মেদ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম।

বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। এতে শতাধিক মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।