শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে আওয়ামীলীগের নির্বাচনী অফিস শুভ উদ্বোধন

১১৮

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানিয়ারচর উপজেলার ২নং সদর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুরে নানিয়ারচর বাজারে নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দীন জমির, দপ্তর সম্পাদক মোঃ রফিক তালুকদার, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা, ত্রিদীব কান্তি দাশ, ৩নং বুড়িঘাট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনসার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী দর্শন চাকমা ঝন্টু সহ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুছা মাতব্বর বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি নানিয়ারচর সেতু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরন করেছেন। বিদ্যুতের সাব ষ্টেশন ও নানিয়ারচর-লংগদু উন্নত সড়ক হচ্ছে। আমি আশা করি নানিয়ারচরে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা দিপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করবেন।

এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণে আমরা যোগ্য প্রার্থী মনোনীত করেছি। ইউনিয়ন পর্যায়ের সকল সুযোগ-সুবিধার সুষম বন্টন সুনিশ্চিত করতে এড. দর্শন চাকমাকে মনোনীত করা হয়েছে।

দর্শন চাকমা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার শান্তি সম্প্রতির উন্নয়ন হবে এবং নানিয়ারচর ইউনিয়ন কে আমরা একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে পারবো।

এর আগে মুসা মাতব্বর বুড়িঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব এর নির্বাচনী অফিস উদ্বোধন করেন। বুড়িঘাট ইউনিয়নের ২নং ইসলামপুর এলাকার বউ বাজার এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়।