শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজস্থলীতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পে উপকারভোগীদের মাঝে মুরগী ও বীজ বিতরণ

৪১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলায় বে সরকারি এনজিও সংস্থা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের মুরগী ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে কারিতাস অফিস প্রাঙ্গনে বিভিন্ন পাড়ার বি গ্রেড ১৪২জন উপকারভোগীদের মাঝে প্রতি জনকে ২টি করে দেশী মুরগি এবং বিভিন্ন প্রকার সবজি (ফরাসসিম,মিষ্টি কুমড়া,বরবটি, ঝিংগা ও ঢেড়স) বীজ, বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান, উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা কৃষি অফিসার, মাহবুব আলম রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন, কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্প -২ এর রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, উপজেলা মাঠ সহায়কবৃন্দ এবং বিভিন্ন পাড়ার বি গ্রেড উপকারভোগীগণ।

প্রধান অতিথি বলেন, সরকারের পাশা পাশি এনজিও সংস্থা কারিতাস কৃষকদের মাঝে কৃষি কাজের উপকরণ বিতরণ করে চাষীদের আত্নকর্মসংস্থান বৃদ্ধি করেছে। ফলে বীজ রোপন করে সবজির চাহিদা মেটাতে সক্ষম হবে এবং মুরগী পালন করে এ এলাকার স্বাবলম্বী হতে পারবেন।