শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

থানচিতে পরিবার কল্যাণ সেবা প্রচারে সপ্তাহ সভা অনুষ্ঠিত

১১৯

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করি, বাল্য বিয়ে ও অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে আগামী ১৮-২৩ ডিসেম্বর ২০২১ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে থানচি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠানে পরিবার কল্যাণ সহকারী দ্বৈত উচ্চারণের মাধ্যমে সেবা সপ্তাহের নিবেদিত কবিতা পাঠ ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নভেম্বর-২০২১ মাসের কার্যক্রম এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮-২৩ ডিসেম্বর) ২০২১ উপলক্ষে কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রুনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বান্দরবান আঞ্চলিক পণ্যাগারের সরবরাহ কর্মকর্তা রায়হান ইসলাম ( শোভন) প্রমূখ।

এছাড়াও কারিতাস লিন প্রকল্পে কো-অর্ডিনেটর জ্যোতি ত্রিপুরা, বলিপাড়া গ্রীনহিল সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সিমিয়ন বম, সেভ দ্য চিলড্রেনের মামনি প্রজেক্টের কো-অর্ডিনেটর উচাইসিং মারমা, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর ডাটা এন্ট্রি অফিসার মাপাইয়ী মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মংসিংউ মারমাসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, থানচি উপজেলায় আমাদের সকলে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এক সূচক বাড়বে। উপজেলা দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের পরিবার পরিকল্পনা মা ও শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির পেয়েছে।

বক্তারা আরো বলেন, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে উপজেলা প্রতিনিধিসহ সচেতন মহল সকলে সহযোগীতা কাম্য করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ১৬৭৬৭ নম্বরে কল করে সুখী পরিবার সেন্টারের সেবা নিতে সেবাগ্রহীতাদের উদ্ভুদ্ধ করতে বলেন। এবং এলাকাসমূহে উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক, মাঠ কর্মীদের বাড়ি পরিদর্শনের পাশাপাশি বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা অগ্রগতির জন্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে অতিথিবৃন্দরা।