শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় যুবকের পা বিচ্ছিন্ন

৫৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মোঃ ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটর সাইকেল আররোহীর যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার (৬ ডিসেম্বর ) ৩টার দিকে মাটিরাঙ্গার নতুনপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মোঃ ওহাব আলী নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নজির আহাম্মদের ছেলে। তিনি খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়,বিকাল তিনটার দিকে মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মোঃ ওহাব আলী এসময় মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পন্যবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-০৯৪৩) তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ব্যবহ্রত মোটর সাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে দুমড়ে- মুছড়ে যায়।

স্থানীয়রা মোঃ ওহাব আলী কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। চালক পলাতক রয়েছে।