শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে ২৬ তক্ষক সহ আটক-২

১৫৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির ঘাগড়া বন স্টেশন হতে ২৬ তক্ষক সহ যৌথবাহিনীর হাতে দু’ই পাচারকারী আটক হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (২ডিসেম্বর) রাত ১০টায় প্লাস্টিকের ৬ টি বোতল ভর্তি ২৬টি তক্ষক পাচার করার সময় যৌথবাহিনী লোকজন পাচারকারীদের আটক করে।

পাচারকারী মাহামুদ মুছা মিয়া (৪৫), পিতা, মোঃ শহিদ উল্লা, রুহুল আমিন (৩২) পিতা, মোঃ মতিউর রহমান, ওমদামিয়া পাহাড় , রাঙ্গামাটি বলে জানা গেছে।

দক্ষিণ বন বিভাগের ঘাগড়া স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক জানান ৩ বেংগল এর সহযোগিতায় পাচারকারীদের আটক করা হয়েছে।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ (ডিএফও) নির্দেশ মোতাবেক বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করে শুক্রবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় রাঙ্গামাটি আদালতে নেয়া হলে আদাল তাদেরকে জেলহাজতে প্রেরন করেন ।