শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে নব নির্বাচিত সরকার দলীয় বিজয়ী চেয়ারম্যানদের সংবর্ধনা

৮৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নব নির্বাচিত সরকার দলীয় বিজয়ী চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আরো সংবর্ধনা প্রদান করেন, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

বুধবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, ক্যায়াংঘাট ইউনিয়নে সরকারি দলের নব নির্বাচিত চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবীর ও উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর।

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউপি নির্বাচনে মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে মাইসছড়ি ইউনিয়নে ১টি কেন্দ্র স্থগিত থাকায় বিজয়ী হিসেবে কাউকে ঘোষণা করা হয়নি। অপর ৩ ইউনিয়ন ( মহালছড়ি সদর, ক্যায়াংঘাট ও মুবাছড়ি ) চেয়ারম্যান পদে ২ জন সরকার দলীয় ও ১ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হন।