শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনা

৭৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধনকালে পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুঁঞা, নির্বাহী কর্মকর্তা টীটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠান মালায় থাকছে সকাল ১০টায়”পার্বত্য চট্টগ্রাম চুক্তির একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ডিসপ্লে এবং চুক্তির ২৪বছর উপলক্ষে কেক কাটা, সকাল সাড়ে ১০টায় মাস্ক ও কম্বল বিতরণ, সকাল ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যানার-ফেস্টুন-ডিজিটাল ডিসপ্লে –বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চুক্তি পরবর্তী খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়ন বিষয়ক প্রচার-প্রচারনা, সন্ধ্যায় স্ব-স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও ফানুস ওড়ানোসহ বিভিন্ন কর্মসূচি।

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) এর উদ্যোগে র‌্যালী ও সমাবেশ জেলা শহরের মারমা উন্নয়ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।