শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বাঘাইছড়িতে গাঁজা সহ নারী আটক

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গাঁজা সহ রওশন আরা (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০) নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাষ্টার পাড়া থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে মাস্টার পাড়ার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ঈমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ রওশন আরাকে আটক করে পুলিশ। আটককৃত রওশন আরা মাদক ব্যবসায়ী ঈমান আলীর স্ত্রী বলে জানা গেছে।

এবিষয়ে বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।