শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নানিয়ারচরে ২টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী

৫১

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ২টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও অ্যাডঃ দর্শন চাকমা (ঝন্টু) দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করা হয়। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভীর দেখা যায়।

নানিয়ারচর সদর ইউনিয়নে দর্শন চাকমা ঝন্টু এবং বুড়িঘাট ইউনিয়নে মোঃ আব্দুল ওহাব হাওলাদার মনোনয়ন দাখিল করেন। এর পরে দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনার জন্য ত্রিদীব কান্তি দাশ কে প্রধান সমন্বয় ও ইলিপন চাকমা কে যুগ্ন সমন্বয়ক করে ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির প্রধান ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ত্রিদীব কান্তি দাস, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।