শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

চেয়ারম্যান হিসেবে নয় এলাকার সন্তান হিসেবে পাশে থাকবো: নিখিল

৬৭

॥ মোঃ আরিফুর রহমান ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, কারাতে শুধু আত্ব্রক্ষার্থে নয় বরং যে কোন দূর্ঘটনায় প্রাথমিকভাবে সাহায্য করবে। কারাতে মানুষকে সুশৃংঙ্খল করে। যা সুশৃংঙ্খল জাতি গড়তে ভূমিকা পালন করছে।

বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত রাঙ্গামাটি জেলার কৃতি কারাতে খেলোয়াড়দের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার(২৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে রাঙ্গামাটি মারি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা অতিরিক্তি জেলা প্রশাসক শিল্পী রাণী রায়। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও কারাতে ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি বলেন, আর্দশ মানুষ গড়তে রাঙ্গামাটি ত্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। ত্রীড়ার উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নয় বরং এলাকার সন্তান হিসেবে পাশে থাকবো।
অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জেলা ত্রীড়া সংস্থাকে ১ লক্ষ টাকা সহযোগিতার প্রদান করেন। অনুষ্ঠান শেষে ব¬্যাক বেল্ট প্রাপ্ত রাঙ্গামাটি জেলার কৃতি কারাতে খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।