শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে চার ইউপিতে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা

৬৯

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে থানচি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৩জন, সংরক্ষিত ৩৩জন ও সাধারণ ১১৬জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান করেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ হয়।

উপজেলার তিন রিটার্নিং অফিসার তথ্য মতে, থানচি উপজেলার চার ইউনিয়নের মধ্যে ৩নং থানচি সদর (ইউপি) চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত অংপ্রু ম্রো, সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো, ক্রাপ্রুঅং মারমা, সংরক্ষিত মহিলা আসনের ৮ জন, সাধারনে ২৭ জন মনোনয়ন জমা প্রদান করা হয়।

১নং রেমাক্রী (ইউপি) চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা, সতন্ত্র প্রার্থী চসিংমং মারমা, এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ৭ জন, সাধারন ২৭ জন, এর মধ্যে ২টি ওয়ার্ডে ১ জন করে ২ জন একক প্রার্থী হিসেবে জমা দিয়েছে।

২নং তিন্দু (ইউপি) চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, সতন্ত্র প্রার্থী হিসেবে মংসাই মারমা, ভাগ্যচন্দ্র ত্রিপুরা, অলসেন ত্রিপুরা, থোয়াইসিংমং মারমা। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারন আসনে ৩৩ জনের মধ্যে একটি ওয়ার্ডে একজন মাত্র জমা দেন।

৪নং বলিপাড়া (ইউপি) চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা, সতন্ত্র প্রার্থী ক্যসাউ মারমা, মংক্যসিং মারমা, এ ছাড়াও সংরক্ষিত আসনে ৭ জন, সাধারন আসনে ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

সূত্রমতে, নির্বাচন কমিশনের ৪র্থ ধাপে ঘোষিত তফসীলের তারিখ অনুযায়ী বান্দরবানে থানচি উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।