শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ের চিৎমরম ইউপি’র নির্বাচন আগামী ২৮ নভেম্বর

৪১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এর আদেশ মোতাবেক ৩য় ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানিয়েছে।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার জানান, ওই ইউনিয়নে মোট ভোটার ৩৫৫৬জন। মোট ভোট কেন্দ্র ৯টি এবং ১৮টি কক্ষ। আশা করছি ওই ইউনিয়নেও ২৮নভেম্বর বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরম ইউনিয়নে প্রত্যেক প্রার্থীকে আলাদা আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে টহল জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য ২য় ধাপের নির্বাচন হওয়ার কথা থাকলেও সেখানে চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ১৬ অক্টোবর নিজ বাড়ীতে নিহত হলে। পরে নির্বাচন কমিশন চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন।