শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

সম্পত্তিতে নারীর পূর্ণ অধিকারের বিষয়টি খুবই জরুরিঃ প্রাক্তন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার

৭০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

প্রাক্তন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন, তথ্য অধিকার আইনের মাধ্যমেই নারীর অধিকার নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া নারীদের জন্য বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নেপাল চন্দ্র সরকার বলেন, মানুষের আচরণগত পরিবর্তনেই আমাদের মেয়েরা এখন এগিয়ে গেছে, যা আগেও কল্পনা করা যেত না। সম্পত্তিতে নারীর পূর্ণ অধিকারের বিষয়টি খুবই জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ইউএসএআইডির অর্থায়নে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা ও দি কার্টার সেন্টার আয়োজিত এক কর্মশালায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বুধবার (১৭নভেম্বর) খাগড়াছড়ির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এতে তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মিনুংচিং মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। কর্মশালায় সেশন নেন প্রাক্তন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজি মোস্তাক গোসাল হক, দি কার্টার সেন্টারের সুমনা সুলতানা মাহমুদ। এসময় আলোচনায় খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়া খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, দি কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার রুকসান আফরোজ, ফারজানা নাসরিন, জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, তৃণমুল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার রেশমী চাকমা, দি কার্টার সেন্টারের তথ্যবন্ধু লিসি ত্রিপুরা উপস্থিত ছিলেন। এতে খাগড়াছড়ি জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা অংশ নেন।