শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ের রাইখালী নারায়নগিরি বাজারে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও চা পাতা ধবংস

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের রাইখালী নারানগিরি বাজার নিরাপদ খাদ্য আইনে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার (১৩নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর ২টা পযন্ত নারায়নগিরি বাজার অভিযান ও পরিদর্শন করেছে কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ।

এসময় মেয়াদউত্তীর্ণ কোমল পানীয়,ও চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়েছে। এবং দোকানের কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলা খাদ্য পরির্দশক জানান দন্ডবিধি আইন ও নিরাপদ খাদ্য আইনে ধারা ও জরিমানা নিয়ে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয়। এবং দোকান মালিকদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। প্রতিটি বাজারে এ অভিযান চলমান থাকবে বলে জানান।